ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ সাজেদুল ইসলাম (৫২) নামের এক দালালকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাজেদুল ইসলাম নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানবপাচার এবং পাসপোর্টের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন।
বুধবার (২০ আগস্ট) সেনাবাহিনীর কুমিল্লার আদর্শ সদর উপজেলা ক্যাম্প থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৫২টি পাসপোর্টসহ দালাল সাজেদুলকে আটক করা হয়। তার কাছ থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সাজেদুল ইসলামকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

আপডেট সময় ০১:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫