ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

খুলনার কয়রায় মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে ১জনের মৃত্যু

খুলনার কয়রার দক্ষিণ বেদকাশীর হারেজ খালি নামক খালে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে আব্দুর রাজ্জাক নামের একজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আঃ রাজ্জাক (৫১) দক্ষিণ বেদকাশীর জোড়শিং হারেজখালী নামক খাল হারি নিয়ে মাছ চাষ করতেন এবং ঐ খালেই বাসা বেঁধে অবস্থান করতেন। গতকাল ১৯ আগস্ট সন্ধ্যার দিকে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। আজ ২০ আগস্ট বুধবার ভোর ৫টার দিকে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। মৃত আঃ রাজ্জাক দক্ষিণ বেদকাশীর গোলখালী গ্রামের মৃত হামিদ গাজীর মেজো ছেলে এবং ওয়ার্ড মেম্বর রাশিদা বেগমের ভাই।

মৃত আঃ রাজ্জাকের বোন ওয়ার্ড মেম্বর রাশিদা বেগম বলেন, আমার ভাই রাজ্জাক জোড়শিং হারেজ খালি নামক খালে হারি নিয়ে মাছ চাষ করত। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার বিকাল ২.৩০ থেকে ৩টার দিকে সে ঐ খালে মাছ ধরতে যায়। সন্ধ্যার পরেও ফিরে না আসলে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। আজ ভোর ৫টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে। তিনি আরো বলেন, আমার ভাইয়ের হার্টের সমস্যা ও ডায়াবেটিস এর সমস্যা ছিল। ধারনা করা হচ্ছে হার্টের সমস্যার কারণে পানিতে নেমে মাছ ধরা অবস্থায় বুকে ব্যাথা শুরু হলে সাথে কেউ না থাকায় পানি থেকে উপরে উঠতে না পেরে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক ঘটনার স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে কয়রা থানায় আনা হয়েছে এবং ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

খুলনার কয়রায় মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে ১জনের মৃত্যু

আপডেট সময় ১২:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫