ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বিল বেশি আসায় লাইনম্যানকে মারধর, মিটার খুলে নিলো বিদ্যুৎ অফিস

কুমিল্লার বুড়িচংয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগে লাইনম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর মিটার খুলে নিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর বুড়িচং জোনাল অফিস।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার শংকুচাইল বাজারের জননী অয়েল ও রাইস মিলের বিদ্যুৎ মিটারে অতিরিক্ত বিল আসায় প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেন ভূঁইয়া বুড়িচং জোনাল অফিসে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার (১৮ আগস্ট) বিকেলে লাইনম্যান মো. সাফায়েত ঘটনাস্থলে মিটার পরীক্ষা করতে যান।
এসময় তাকে মারধর করেন মিলের মালিক আবুল হোসেন ভূঁইয়া ও তার সহযোগী জালাল উদ্দিন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত লাইনম্যান সাফায়েতকে উদ্ধার করে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আহত লাইনম্যান সাফায়েত জানান, ডিজিএম স্যারের নির্দেশে মিটার পরীক্ষা করতে গেলে আমাকে শংকুচাইল বাজারের জননী অয়েল মিলের মালিক ও তার লোকজন এলোপাতাড়ি মারধর করেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আবুল হোসেন ভূঁইয়া ও জালাল উদ্দিনের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। পরে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর বুড়িচং জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, আমাদের লাইনম্যানকে মারধর করায় দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মিটার খুলে নেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করতে অনিহা প্রকাশ করেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যানকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বিল বেশি আসায় লাইনম্যানকে মারধর, মিটার খুলে নিলো বিদ্যুৎ অফিস

আপডেট সময় ১১:০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫