ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

গাজীপুরে ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গাজীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের নবগঠিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়।

সেখান আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব আরিফুল ইসলাম আবীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান ইসলাম হৃদয়, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, সোহেল রানা, সাব্বির বিন রুহুল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের কারণে ভাওয়াল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে প্রাণ ফিরে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় পাশে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

আপডেট সময় ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫