ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নারায়ণগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতংক ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক গ্রামের মধ্যে। এ ঘটনায় নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছে। সংঘর্ষের জের ধরে ব্যাপক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় খাগকান্দা, কাকাইলমোড়া, নয়নাবাদ ও চম্পকনগর এলাকায় উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকরাইলমোড়া গ্রামের বাসিন্দারা দা, ছুরি, টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা করে।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়। এদের মধ্যে টেঁটাবিদ্ধ মঞ্জুর হোসেন, মকবুল ও জসিমসহ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার সময় কাকাইলমোড়া ইদ্রিস আলী, মঞ্জুর হোসেন, আবেদ আলীসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাট চালায়। সংঘর্ষের সময় প্রথমে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হয়। পরে যৌথবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী জানান, খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকাইলমোড়া গ্রামের দীর্ঘদিন ধরে গ্রামবাসী মামলা মোকদ্দমা, গ্রাম্যদলাদলি এবং আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনা নিয়েই সংঘর্ষের সূত্রপাত হয়। আর এতে নেতৃত্ব দেয় ক্ষমতাসীনরা। বর্তমানে এ দুই গ্রামে মধ্যে ১৫-২০টি মামলা চলমান রয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নারায়ণগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২২

আপডেট সময় ০৯:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫