ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

দৌলতপুর সীমান্তে ২৯ লাখ টাকার মাদক আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ২৯ লাখ ৩৭ হাজার টাকার মাদক আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। উপজেলায় বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে হেরোইন, গাঁজা, ইয়াবা, সিলডিনাফিল ট্যাবলেট, সেনেগ্রা ট্যাবলেট ও অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার ধর্মদহ বিওপির ডিজিটি মাঠে সোমবার রাত ১টার দিকে ৫০ গ্রাম হেরোইন ও ৩৫২ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করা হয়।

সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উদয়নগর বিওপি এলাকার পদ্মা নদী থেকে ভারতীয় ৫৯০ কেজি কারেন্ট জাল আটক করা হয়েছে।

অপরদিকে উপজেলার রামকৃষ্ণপুর বিওপির ঠোটারপাড়া এলাকা থেকে সোমবার অনুমানিক রাত পৌণে ১১টার দিকে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৮০০ গ্রাম গাজা, ৩৫ পিস ইয়াবা এবং ১৯২ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করা হয়।

এদিকে উপজেলা জয়পুর বিওপির ময়রামপুর মাঠে সোমবার অনুমানিক রাত পৌনে ১১টার দিকে ৩০০ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করা হয়।

যার আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ৩৭ হাজার টাকা। আটক করা ভারতীয় মাদকদ্রব্য ও কারেন্টজাল ধ্বংসের জন্য সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

দৌলতপুর সীমান্তে ২৯ লাখ টাকার মাদক আটক

আপডেট সময় ০৮:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫