ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানি, যুবকের ৭ বছরের কারাদণ্ড

কক্সবাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এক নারীর শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার। সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের মোহাজেরপাড়া এলাকার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। মামলার বাদী মার্কিন নাগরিক এলিজাবেথ হেলটন কিমমেল স্বামীর চাকরি সূত্রে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় বসবাস করেন।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার জানান, গত ১০ মার্চ সকালে এলিজাবেথ হেলটন কিমমেল অপর এক নারীসহ প্রাতর্ভ্রমণকালে শহরের সার্কিট হাউজ এলাকায় পৌঁছালে তারিকুল ইসলাম তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। পরে ওইদিনই ভুক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। তাকে ৭ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’

মামলাটি দায়ের হওয়ার দুই দিন পর গত ১২ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ এবং ১৮ মার্চ চার্জ গঠন করেন আদালত। পরবর্তীতে ২১ মার্চ বিচার কার্যক্রম শুরু হলে মাত্র ৫ মাসেই আলোচিত মামলাটির রায় দেওয়া হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানি, যুবকের ৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৭:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫