ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

খামারে হামলা, ৮০০ হাঁস লুট করে নিয়ে গেলো দুর্বৃত্তরা

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামে একটি হাঁসের খামারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ৮০০ হাঁস লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ আগস্ট) স্থানীয় আজমল হকের খামারে এ ঘটনা ঘটে। ঘটনার সময় আজমল হক একটি জানাজায় ছিলেন।
অভিযোগ উঠেছে, স্থানীয় শায়বারের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি খামারে প্রবেশ করে দুই কর্মচারীকে মারধর করে আটকে রাখেন। পরে খামার থেকে প্রায় ৮০০ হাঁস নিয়ে যান তারা।

খামারের কর্মচারী বাবু বলেন, ‌‘আমি খামারেই ছিলাম। হঠাৎ দেখি কয়েকজন লোক গেট দিয়ে হাঁস বের করছে। আমি বাধা দিলে হত্যার উদ্দেশে আমাকে পানিতে ডুবিয়ে রাখে।’
আরেক কর্মচারী শফি বলেন, ‘খামারের ভেতরে গিয়ে দেখি মারধরের চিহ্ন স্পষ্ট। আমি নিজের চোখে শায়বারকে হাঁস তাড়াতে দেখেছি। পুলিশ এলে সেও স্বীকার করে হাঁস নিয়েছে কিন্তু ফেরত দিতে অস্বীকার করে।’

খামারি আজমল হক জানান, খামার থেকে প্রতিদিন ৫০০ ডিম পেতেন। হাঁসগুলো উদ্ধার না হওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শায়বার বলেন, ‘আমি কারও হাঁস নিয়ে আসিনি। ওই ফার্মে আমার ছেলেরা গিয়েছিল শুধু।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

খামারে হামলা, ৮০০ হাঁস লুট করে নিয়ে গেলো দুর্বৃত্তরা

আপডেট সময় ০৬:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫