ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পাবনায় অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, আটক ২

  • পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

পাবনার আতাইকুলা এলাকায় অস্ত্র তৈরির আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে রিভলবারসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাতে পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের চতরাবিল এলাকায় অভিযান চালানো হয়। ডিপ টিউবওয়েলের ঘরে গড়ে ওঠা ময়েজ বাহিনীর আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চতরাবিল এলাকার ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। বিলের মধ্যে আস্তানা থেকে একটি রিভলবার, তিনটি গুলিসহ ওয়ানশুটারগান তৈরির ব্যাট, ব্যারেল, ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, ওয়েলডিং মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, চতরাবিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা ছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এতে এলাকার মানুষ আতঙ্কিত ছিল।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। ময়েজের নামে একাধিক অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সাথে আরও যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পাবনায় অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, আটক ২

আপডেট সময় ০৬:৩০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫