ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

১৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে প্রবাসীর ছেলেকে হত্যা

ফরিদপুরের মধুখালীতে তামিম তালুকদার নামে ১১ বছর বয়সী এক শিশুকে অপহরণের চার দিন পরে অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তবে জীবিত উদ্ধার করা যায়নি শিশু তামিমকে। একটি ডোবায় জাগ দেওয়া পাটের নিচে পাওয়া গেছে শিশুটির অর্ধগলিত নিথর দেহ।
পুলিশ বলছে, মুক্তিপণের ১৫ লাখ টাকা না পেয়ে তামিমকে হত্যা করেছে অপহরণকারী চক্র।

নিহত শিশু মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী মধ্যপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. শামীম তালুকদারের ছেলে। গতকাল সোমবার রাত ১০টার দিকে পার্শ্ববর্তী কোড়কদী ইউনিয়নের বাশপুর এলাকায় বিলের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন— তামিম তালুকদারের বাড়ির গৃহপরিচারক মাগুরার মোহাম্মাদপুর উপজেলার চুরারগাতি এলাকার খাদেম শেখের ছেলে তুহিন শেখ (৩০) এবং তার সহযোগী মাগুরা সদরের মো. আমিরুল (২৫)।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বিকেলে নিখোঁজ হয় শিশু তামিম তালুকদার। ওই দিন রাতে শিশুটির মায়ের কাছে ফোন করে মুক্তিপণ বাবদ ১৫ লাখ টাকা চাওয়া হয়। পরে তামিমের মা রিমা আক্তার (২৮) মধুখালী থানায় অপহরণের অভিযোগ করেন।

গতকাল সোমবার রাতে পুলিশ ওই বাড়ির গৃহপরিচারক তুহিন শেখকে আটক করে। তার দেওয়া তথ্যমতে শিশু তামিমের মরদেহ উদ্ধার করা হয়। আটক তুহিন শেখ গত এক বছর ধরে প্রবাসী শামীম তালুকদারের বাড়িতে গৃহপরিচারক হিসেবে কাজ করছিলেন।

এ ঘটনায় একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা রিমা আক্তার। শোকে কাঁদছেন স্বজনরা ও পাড়া-প্রতিবেশীরা। এমন ঘটনায় হতভম্ব পুরো এলাকাবাসী।

মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার মা অপহরণের মামলা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মায়ের করা মামলায় তুহিন শেখ ও আমিরুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, শিশুটিকে অপহরণের পর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। সেই টাকা দিতে দেরি হওয়ায় শ্বাসরোধ করে হত্যা করা হয় শিশুটিকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

১৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে প্রবাসীর ছেলেকে হত্যা

আপডেট সময় ০৫:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫