ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সিলেটের জাফলং জিরো পয়েন্টে ৩ দিনে ৬০ লাখ টাকার পাথর লুট : থানায় মামলা

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

এ ঘটনায় সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম বাদী হয়ে মামলা দায়ের করেন। যার নম্বর ২৯, তাং: ১৮-৮-২০২৫ ইং।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৭, ৮ ও ৯ আগস্ট রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে স্থানীয় চোরাকারবারীরা প্রায় ৫০ থেকে ৬০টি বারকি নৌকা ব্যবহার করে বিপুল সংখ্যক শ্রমিককে দিয়ে পাথর লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ২০১৫ সালে জাফলং-ডাউকি ও পিয়াইন নদীর মধ্যবর্তী প্রায় ১৪.৯৩ বর্গকিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। এরপরও সরকারি আইন অমান্য করে প্রতিনিয়ত অবৈধভাবে বালু-পাথর উত্তোলন চলছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাতের আঁধারের সুযোগ নিয়ে চোরাকারবারীরা লুটকৃত পাথর বিভিন্ন জলযান ও স্থল যানের মাধ্যমে সরিয়ে নেয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ দৈনিক ইনকিলাবকে জাফলং জিরো পয়েন্টে পাথর লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে দীর্ঘদিন ধরেই পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্ট এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে মাঝে-মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও প্রভাবশালী চক্রের কারণে লুটপাট বন্ধ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সিলেটের জাফলং জিরো পয়েন্টে ৩ দিনে ৬০ লাখ টাকার পাথর লুট : থানায় মামলা

আপডেট সময় ০৩:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫