সংবাদ শিরোনাম ::
আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ ইন্টারনেট না পেয়ে আমগাছে উঠে হাজিরা দিলেন শিক্ষক যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮ আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখার কার্যক্রমে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তালাকের নোটিশের পর শ্বশুরবাড়ি-জামাইপক্ষের বিরোধ, গরু ও মালামাল নেওয়ার অভিযোগ ডিএনসিসির সোহেল মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন, সিএসই ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালক আবুল কালামের দূর্নীতি

‘ব্যক্তিগত’ ভিডিও এআই দ্বারা নির্মিত দাবি বিএফআইইউ প্রধানের

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের একটি ‘ব্যক্তিগত ভিডিও’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টির তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ভিডিওগুলোর সত্যতা যাচাই করছে।

এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে এ এফ এম শাহীনুল ইসলাম বলেন, ‘আমার মতো ব্যক্তি কি এমন করতে পারে? এটা ভুয়া এবং আমার বিরুদ্ধে চক্রান্ত। শুরু থেকেই একটা চক্র আমার বিরুদ্ধে লেগে আছে। এটা সেই ষড়যন্ত্রের অংশ।’

তিনি আরও দাবি করেন, ‘তার কর্মকাণ্ডে কয়েকটি কোম্পানি ও কিছু ব্যক্তির স্বার্থে আঘাত লাগায় এরকম ঘটনা ঘটানো হয়েছে। তারা অফিসে আমার মিটিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও জোড়াতালি দিয়ে এআই এর মাধ্যমে একটা অসামাজিক ও কুরুচিপূর্ণ ভিডিও ছড়িয়ে দিয়েছে।’

এ এফ এম শাহীনুল ইসলাম বলেন, ‌‘আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের পরে দেশের অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ উদ্ধারের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। এ দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে অনেকের শত্রুতে পরিণত হতে হয়েছে। এটি একটি বিশাল কাজ। দেশের মানুষের অর্থ দেশে ফিরিয়ে আনতে অনেকের বিরদ্ধে মামলা করতে হয়েছে, অনেকের কোটি কোটি টাকা ফ্রিজ করতে হয়েছে। প্রতিদিনই এ কাজ করতে গিয়ে আমার শত্রু তৈরি হয়েছে। এটা সেই শত্রুদের ধারাবাহিকতার অপচেষ্টা। আমি দৃঢ়তার সাথে এ ধরনের অপকর্মের প্রতিবাদ জানাচ্ছি। এবং মিথ্যা বা প্রোপাগান্ডার এসব ভিডিও থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।’

ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে এবং তারা এটি নিয়ে কাজ করছে— বলে জানিয়ে বিএফআইইউ প্রধান আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক আমার প্রাণের প্রতিষ্ঠান। এর কোন অপমান যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা খুশি হবেন জেনে ইতিমধ্যে প্রকৃত অপরাধীকে ধরতে কাজ শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শিগগিরই অপরাধীরা আইনের জালে আটকা পড়বেন বলে আমি আশাবাদী।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘বিএফআইইউ যেহেতু স্বায়ত্তশাসিত সংস্থা, তাই কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কোনো মন্তব্য করবে না।’

উল্লেখ্য, এ এফ এম শাহীনুল ইসলাম চলতি বছরের ১২ জানুয়ারি বিএফআইইউর প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি সংস্থাটির উপপ্রধান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত একটি বিশেষায়িত ইউনিট। মানিলন্ডারিং, সন্ত্রাসী অর্থায়ন ও গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার প্রতিরোধে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ

‘ব্যক্তিগত’ ভিডিও এআই দ্বারা নির্মিত দাবি বিএফআইইউ প্রধানের

আপডেট সময় ০৩:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫