ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পুকুরে ভাসছিল দুই বোনের মরদেহ

নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মহিউদ্দিন ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬) একই বাড়ির কুয়েত প্রবাসী বেলাল হোসেনের মেয়ে ।

স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, দুই বোন স্থানীয় একটি মাদরাসায় পড়ে। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন এক সঙ্গে ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। সেখানে তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। এক পর্যায়ে বড় বোন অহি পুকুর ঘাটে থাকা শামুক হাত দিয়ে ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিরও পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়। পরে দুই বোনকে পুকুরে ভাসতে দেখে তাদের এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা প্রিন্স চৌধুরী ও মাসুদ বলেন, প্রবাসী বেলালের দুই মেয়ের করুণ মৃত্যুর খবরের পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। প্রবাসী বেলাল কুয়েতে থাকেন। ঘটনা শুনে তিনি বাড়িতে ফেরার জন্য বিমানে চড়েছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের ঘাটলায় বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পুকুরে ভাসছিল দুই বোনের মরদেহ

আপডেট সময় ০৩:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫