ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রাজশাহীতেও ভাঙা রেললাইনে বস্তুা গুঁজে চলছে ট্রেন

রাজশাহীতে ভাঙা রেললাইনের ওপরে পাটের বস্তুা গুঁজে চালানো হচ্ছে ট্রেন। ফলে ধীরগতিতে চলাচল করছে রাজশাহীতে যাওয়া-আসা করা ট্রেনগুলো। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজশাহী নগরীর নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে কাজে এসে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। এরপরে তারা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে সেখানে কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা জানায়, রেললাইন মেরামত করা হবে। ছোট ভাঙা, রেললাইনের টপ প্রায় ৬ থেকে ৭ ইঞ্চি ভেঙে গেছে। ট্রেন চলাচল করছে। দ্রুত মেরামত করা হবে।

এমন অবস্থায় বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস, লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা গেছে। এদিকে একই দিন সকালে নাটোরের লুকমানপুর স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভেঙে গেছে। সেখানেও পাটের বস্তুা গুঁজে চালানো হচ্ছে ট্রেন।
বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিবের মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রাজশাহীতেও ভাঙা রেললাইনে বস্তুা গুঁজে চলছে ট্রেন

আপডেট সময় ০২:০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫