ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি অনুমোদন: আব্দুল মান্নান আহবায়ক, আনিছুর রহমান সদস্য সচিব

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০১:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

আত্রাই উপজেলা প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক: নওগাঁর আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ৯ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক এস.এম সিরাজুল ইসলাম ও সদস্য সচিব প্রফেসর ওয়ালিউর ইসলামের যৌথ স্বাক্ষরে গত ১৪ আগস্ট ২০২৫ জেলা ইউনিট কমান্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিককে আহ্বায়ক,

খন্দকার নজরুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক এবং আনিছুর রহমানকে সদস্য সচিব করে ৯ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, আবুল কাশেম, মজিবর রহমান, মোফাজ্জল হোসেন, হাবিল মৃধা ও কাজী আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক এস.এম সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে আত্রাই উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে এই এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি, এই কমিটি মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবে।

সদস্য সচিব প্রফেসর ওয়ালিউর ইসলাম বলেন, আত্রাই উপজেলার মুক্তিযোদ্ধাদের সার্বিক উন্নয়ন ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে এই কমিটি কাজ করবে। জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।

আত্রাই উপজেলা এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রামানিক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়নে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আমরা উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।

সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান জানান, এডহক কমিটি দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের নিয়মিত কার্যক্রম শুরু করবে। মুক্তিযোদ্ধাদের সেবা ও তাদের পরিবারের উন্নয়নে আমাদের কাজের কোনো ঘাটতি থাকবে না।

এই কমিটির গঠনের মাধ্যমে আত্রাই উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি অনুমোদন: আব্দুল মান্নান আহবায়ক, আনিছুর রহমান সদস্য সচিব

আপডেট সময় ০১:৫৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫