ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

জামায়াতে যোগ দিলেন যুবদলের ৬ নেতাকর্মী

সাতক্ষীরার কালিগঞ্জে যুবদলের ছয় নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা সবাই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাসিন্দা।

রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

মানপুর গ্রামের মাস্টার মোহাম্মদ আলীর ছেলে ৭ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সালাহউদ্দীন মাহমুদের নেতৃত্বে ছয় নেতাকর্মী জামায়াতে যোগ দেন। জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যুবদল থেকে জামায়াতে যোগদান করেছেন বলে তাৎক্ষণিকভাবে জানান।

কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহীম বাহারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
তিনি বলেন, ‌‘দেশের জনগণ আজ চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হয়ে পড়েছে। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য ইসলামি আদর্শের বিকল্প নেই। এই অবক্ষয়ের বিপরীতে একটি আদর্শ সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা অনস্বীকার্য।’

তিনি যুবদল থেকে আগত নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে বরণ করে নেন। একইসঙ্গে তাদেরকে জামায়াতের সৎ, সাহসী ও আদর্শিক রাজনীতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা নূরুজ্জামান হাবিবী, উপজেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি মাস্টার মো. ইউসুফ আলী প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

জামায়াতে যোগ দিলেন যুবদলের ৬ নেতাকর্মী

আপডেট সময় ১২:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫