ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলস্টেশনে বেহাল অবস্থা

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের রেলস্টেশনে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বিরাজ করছে। যাত্রীদের জন্য নেই পর্যাপ্ত বসার জায়গা, নেই মানসম্মত সেবা। ছাউনি না থাকায় যাত্রীদের রোদ-বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করতে হচ্ছে।
এ পরিস্থিতি পরিবর্তনে যাত্রীসেবা উন্নয়নের দাবি জানিয়ে নতুন করে ছাউনি নির্মাণের প্রস্তাব দেন গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন।
তিনি বলেন, “স্টেশনে মানসম্মত সেবা নিশ্চিত হলে স্থানীয় জনগণ উপকৃত হবে এবং রেল যোগাযোগ আরও জনপ্রিয় হয়ে উঠবে।”
পাশাপাশি পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে তিনি স্টেশন চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
স্থানীয় যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্তৃপক্ষের প্রতি দ্রুত যাত্রী ছাউনি নির্মাণ ও স্টেশনের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।
এসময় যুবদলের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে সুখানপুকুর এলাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সকলের জন্য দোয়া প্রার্থনা করেন রুহুল হাসান রুহিন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলস্টেশনে বেহাল অবস্থা

আপডেট সময় ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫