ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পিএস গ্রেপ্তার

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএস) লাভলু মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

এর আগে রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লাভলু মিয়া ওই গ্রামের তইবুল খাঁর ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মদামুদন গ্রামে অভিযান চালায়। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী লাভলু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে রংপুরে মিছিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হয়। এ মামলার এজাহারভুক্ত আসামি লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পিএস গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫