ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

জামালপুরে সাবেক এমপি আজাদের পিএস গ্রেপ্তার

জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

জানা গেছে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচিত হন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। সাবেক এমপির ব্যক্তিগত সহকারীর দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম করেছেন মিজানুর রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিজানুর রহমান আত্মগোপনে ছিলেন। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে জামালপুর পৌর শহরের জিগাতলা এলাকায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। তাকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় জামালপুর সদর থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিজানুরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ, সাবেক এমপি ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একাধিক মামলায় কারাগারে রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

জামালপুরে সাবেক এমপি আজাদের পিএস গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫