ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নকল ওষুধ বিক্রি করায় লাজফার্মাকে জরিমানা

  • খুলনা ব্যুরো
  • আপডেট সময় ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

খুলনায় বিদেশি কোম্পানির নাম করে নকল ওষুধ বিক্রির দায়ে লাজফার্মা রয়েল মোড় শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জানা যায়, মে মাসে চর্মরোগের একটি ওষুধ বিক্রি করা হয় সাইফুল্লাহ রাব্বি নামে এক ব্যক্তির কাছে। যেটিকে বিদেশি ওষুধ বলে বিক্রি করে লাজফার্মা। পরে ভোক্তা অধিকারের অনুসন্ধানে দেখা যায়- এটি কোনো বিদেশি ওষুধ নয় বরং ঝিনাইদহ জেলার ‘এডোরাবেলা হেলথ কেয়ার’-এর পণ্য। যা বিক্রির জন্য মার্কেটে অনুমোদিত নয়। এমন সুনির্দিষ্ট অভিযোগে সোমবার বিকেল ৪টায় লাজফার্মার রয়েল মোড় শাখায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা।

সেখানে বিএসটিআই অনুমোদনহীন এই নকল ওষুধ পাওয়া যায় কয়েক কার্টন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪৪ ও ৫০ ধারায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

উপপরিচালক মো. সেলিম বলেন, কিছুদিন আগে লাজফার্মার এই শাখা থেকে ‘ইচিং রিলিফ’ লোশন নামে একটি অয়েনমেন্ট বিক্রি করা হয়। যেখানে এটিকে ফিলিপাইনের পণ্য হিসাবে সাইফুল্লাহ রাব্বি নামে এক ভোক্তার কাছে বিক্রি করা হয়। অথচ এটি বাংলাদেশের ঝিনাইদহের একটি প্রতিষ্ঠান থেকে প্রস্তুত করা বলে আমরা নিশ্চিত হয়েছি। যে কারণে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। এর আগে ২০২১ সালের ১৮ মে লাইসেন্সবিহীন ওষুধ রাখার দায়ে লাজফার্মার এই শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নকল ওষুধ বিক্রি করায় লাজফার্মাকে জরিমানা

আপডেট সময় ০৫:৩৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫