ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

যাত্রীবেশে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে কোতোয়ালী থানাধীন বংশাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সিএনজি (রেজি. নং—চট্টগ্রাম থ-১৩-৪৮৮৮) অটোরিকশাচালক এক যাত্রীকে নিয়ে বংশাল রোডের মুখ থেকে রওনা হওয়ার পর যাত্রীবেশী ছিনতাইকারী ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। তারা চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং জীবননাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, ১০ হাজার টাকা এবং গাড়িটি ছিনিয়ে নেয়।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত অভিযান চালায়। এসময় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় সজাগ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

যাত্রীবেশে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৩

আপডেট সময় ০৫:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫