ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পা পিছলে পড়ে সাগরে নিখোঁজ জাহাজ তত্ত্বাবধায়ক

চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজ থেকে নামার সময় পা পিছলে পড়ে নিখোঁজ হয়েছেন আনোয়ার আজম খান (৪০) নামের এক জাহাজ তত্ত্বাবধায়ক।
রোববার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে সাগরের পতেঙ্গা অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আজম নোয়াখালীর সেনবাগ এলাকার নুরু খানের ছেলে। তিনি ‘নবাব খান’ নামে একটি জাহাজের তত্ত্বাবধায়ক।
জাহাজের ক্রেন অপরাটের আব্দুল মোতালেব জানান, ওই জাহাজ থেকে তিনদিন আগে তারা নেমে আসেন। জাহাজটি ১৮ দিন ধরে নোঙর করে আছে। রোববার রাতে জাহাজে কাজ শেষে নামার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হন তত্ত্বাবধায়ক আনোয়ার আজম খান। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, এ ঘটনায় রোববার রাতে সাধারণ ডায়েরি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পা পিছলে পড়ে সাগরে নিখোঁজ জাহাজ তত্ত্বাবধায়ক

আপডেট সময় ০৪:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫