ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রামপুরায় লরির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

রাজধানীর রামপুরা ব্রিজের ওপরে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলচালক মো. নাজমুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি প্রভিটা গ্রুপের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির সহকর্মী মো. ইকবাল বলেন, নাজমুল প্রভিটা গ্রুপের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সকালের দিকে গুলশানে অফিসে যাওয়ার সময় রামপুরার ব্রিজে তেলবাহী লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত ব্যক্তির বাড়ি চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানায়। তিনি দুই মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় তেলবাহী লরিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রামপুরায় লরির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

আপডেট সময় ০১:৪৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫