ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কুমিরের দেখা মিলল মধুমতী নদীতে, সর্তকতায় প্রশাসনের মাইকিং

মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে কুমিরের দেখা মিলেছে। গত শনিবার (১৬ আগস্ট) বিকেলে স্থানীয় বাসিন্দারা কুমিরটি দেখতে পান। এ সময় এলাকার স্থানীয় এক যুবক মোবাইল ফোনে কুমিরটির ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিও ছড়িয়ে পড়ায় নদীর তীরবর্তী এলাকার মানুষের মনে কুমির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কারো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। জনসাধারণের সচেতনতা ও সতর্কতার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. হানিফ বলেন, বেশ কয়েকদিন ধরেই মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদী ও মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে কুমির দেখা যাওয়ার জনশ্রুতি চালু হয়। কিন্তু কুমিরের অস্তিত্বের খুব বেশি বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেলে মহম্মদপুরের মধুমতি নদীর মধুমতি ব্রিজের ওপর থেকে প্রায় এক মিনিট ধরে তোলা ভিডিওতে কুমিরটিকে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। দূর থেকে ছবি দেখে যেটুকু ধারণা করা যায় এটি একটি প্রাপ্তবয়স্ক বড় আকৃতির কুমির। লম্বায় অন্তত ১৫ ফুট এবং যথেষ্ট স্বাস্থ্যবান। এরপর থেকে নদীর তীরবর্তী এলাকায় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রাসেল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, মধুমতী নদীতে অতীতে কুমির দেখা যাওয়ার ইতিহাস থাকলেও দীর্ঘদিন পর আবারও কুমিরের দেখা মেলায় জনমনে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এ বিষয়ে সঠিক তদন্ত করে জননিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার বলেন, মধুমতি নদীতে কুমির ভেসে বেড়ানোর বিষয়টি লোকমুখে শুনেছি এবং ভিডিওতে দেখেছি, সরাসরি দেখা হয়নি। এ ঘটনার পর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জনসচেতনতার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতার জন্য মাইকিং করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কুমিরের দেখা মিলল মধুমতী নদীতে, সর্তকতায় প্রশাসনের মাইকিং

আপডেট সময় ১২:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫