ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

যানজটে ২৭ মিনিট আটকা ফায়ার সার্ভিস, পৌঁছে দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণ

মহাখালীর একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়েও সড়কের যানজটে ২৭ মিনিট আটকে ছিল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে ১০টি ইউনিট পাঠানো হলেও যানজটের কারণে তাদের ২৭ মিনিট আটকে থাকতে হয়। তবে ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মাত্র দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
এর দুই মিনিটের মাথায় অর্থাৎ ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস সদরদপ্তর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

যানজটে ২৭ মিনিট আটকা ফায়ার সার্ভিস, পৌঁছে দুই মিনিটেই আগুন নিয়ন্ত্রণ

আপডেট সময় ০৮:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫