ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু অক্টোবরে

কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

রোববার (১৭ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শনে করেন বেবিচক চেয়ারম্যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সিভিল অ্যাভিয়েশন হেডকোয়ার্টার থেকে একটি টিম নিয়ে এসেছি। আমরা আশা করছি অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য এ এয়ারপোর্টটি প্রস্তুত হবে।

কাজের অগ্রগতির বিষয়ে এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, এয়ারপোর্টটি আন্তর্জাতিকীকরণে সরকার এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার। কত শতাংশ কাজ শেষ হয়েছে বা কী কাজ বাকি আছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, হিসাবনিকাশে যাচ্ছি না। তবে এটা বলতে পারি অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে ফ্লাইট চালু হতে পারে।

তিনি আরও বলেন, এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজার আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে উঠবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিমানবন্দরের প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মূর্তজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া জানান, রানওয়ে নির্মাণের প্রকল্প মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। এখন পর্যন্ত ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। রানওয়ের নিরাপত্তা, লাইটিং, ডেনেস, আউটার সড়ক নির্মাণের কাজ বাকি আছে।

ইউনূস ভূঁইয়া বলেন, টার্মিনালের কাজ শেষ হওয়ার মেয়াদ রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সবমিলিয়ে ৮৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

এর আগে গত ২০২১ সালে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় রানওয়ের দৈর্ঘ্য ৬,৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯,০০০ ফুট করা হয়েছে। এর মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দর হয়ে উঠছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু অক্টোবরে

আপডেট সময় ০৭:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫