ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সিলেটে এবার মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ

সিলেটের সাদাপাথর থেকে চুরি হওয়া প্রায় ১১ হাজার ঘনফুট পাথর মাটিচাপা অবস্থায় জব্দ করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল থেকে পাথর লুটপাটের ঘটনায় সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে এ পাথর জব্দ করা হয়েছে।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে যৌথবাহিনী। এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) আশিক মাহমুদ কবির। এ সময় তার নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের আরডিসি আশিক মাহমুদ কবির।

তিনি জানান, রোববার সকাল থেকে সিলেটের সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পায় যৌথ বাহিনী। এ সময় আনুমানিক ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। সিলেটজুড়েই আমাদের অভিযান চলমান রয়েছে।
এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সিলেটে এবার মাটিচাপা অবস্থায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ

আপডেট সময় ০৭:১৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫