নরসিংদীর বেলাবো উপজেলার মরিচাকান্দি গ্রামের কিশোর তামিম মিয়া(১৩)অপহরণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ১৭ ই(আগষ্ট)রোজ রবিবার বিকাল ৪.০০ ঘটিকায় উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে তামিম এর পিতা নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্য,মোঃ জুয়েল মেম্বার তাহার লিখিত বক্তব্যে বলেন গত ০১ মার্চ ২০২৫ ইং তারিখে তামিম মিয়াকে কাঙ্গালিয়া গ্ৰামের বিল্লাল মিয়া গং নারায়ণপুর কবুতর বাজার হতে অপহরণ করিয়া দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ভিকটিম এর পরিবার বেলাব থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং ৩(৩)২৫ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী (২০০০) এর ৭/৮/৩০ ধারা। কিন্তু মামলা দায়েরের ছয় মাস অতিবাহিত হলেও মামলার এজাহার নামীয় আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পিতা ও এলাকাবাসী বলেন,“অপহরণের মতো গুরুতর ঘটনার পরও আসামিরা ধরা না পড়ায় আমরা গভীর উদ্বেগে রয়েছি। এতে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে।”
তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মোঃ এমাদ মিয়া(নরসিংদী) প্রতিনিধি 























