ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বোরহানউদ্দিন পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সহ মোটরসাইকেল জব্দ

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মেহেদী হাসান এর নেতৃত্বে
পৌর এলাকায় যাত্রীবাহী গাড়ি থেকে অবৈধভাবে টাকা আদায় ও বাজারে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (১৭ই আগস্ট ২০২৫) সরেজমিনে দেখা যায়, পৌরসভা কর্তৃক টোল আদায়ের জন্য কোনো ইজারা না দেওয়া হলেও কিছু ব্যক্তি অটো-সিএনজির সিরিয়াল রক্ষণাবেক্ষণের নামে টাকা আদায় করে আসছে। চালকদের অভিযোগ শোনার পর সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পাশাপাশি যত্রতত্র পার্কিং, ভ্রাম্যমাণ দোকান বসানো এবং ফুটপাত দখল প্রতিরোধে সবাইকে সতর্কবার্তা দেওয়া হয়।

এসময় ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল এলাকায় দালাল প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়। আইন ভঙ্গের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাফিক সার্জেন্ট কর্তৃক একাধিক গাড়িকে জরিমানা এবং ৮-১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন কন্টিনজেন্ট, ট্রাফিক সার্জেন্ট ও বোরহানউদ্দিন থানা পুলিশ সহযোগিতা করেন।

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান-
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বোরহানউদ্দিন পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা সহ মোটরসাইকেল জব্দ

আপডেট সময় ০৫:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫