ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চকরিয়ায় চিংড়ি ঘের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিংড়ি ঘের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে শেকাব উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার উপকূলীয় চিংড়ি জোন সওদাগর ঘোনা রাবার ঢেম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শেকাব উদ্দিন উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের রামপুর গ্রামের মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়- চকরিয়ার উপকূলীয় চিংড়ি জোনের রামপুর আবাসন প্রকল্প এলাকায় একটি মাছের ঘেরের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলি হয়। এ সময় শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় উভয়পক্ষের আরো কয়েকজন আহত হয় বলে স্থানীয়রা জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাছের ঘেরের বিরোধ নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ওসি আরো জানান- নিহত শেকাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক হত্যাসহ অন্তত চারটি মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চকরিয়ায় চিংড়ি ঘের দখল নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১

আপডেট সময় ০৪:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫