ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

অনশন ভাঙলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের খবরে আমরণ অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। রোববার (১৭ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে তারা অনশন ভাঙেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সকলে মিলে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এ সময় শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী ঢাকা পোস্টকে বলেন, বিশেষ সূত্রে সকলেই জানতে পেরেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদন পেয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন।
প্রসঙ্গত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে আসছিলেন। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে মানববন্ধন, প্রতীকী ক্লাস, সাংস্কৃতিক কর্মসূচি, মহাসড়ক অবরোধ, রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালিত হয়।

১৬ আগস্ট বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা গণঅনশন শুরু করেন এবং দুপুরে তা আমরণ অনশনে রূপ নেয়। শনিবার সন্ধ্যা থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। ২০ জনের মতো শিক্ষার্থী অসুস্থ হন।।

শিক্ষার্থীদের দাবি ছিল – ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে। রোববার দুপুরে একনেক সভায় প্রকল্প অনুমোদনের ঘোষণা আসার পর শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং টানা আন্দোলনের সমাপ্তি ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

অনশন ভাঙলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:২৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫