ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের সরাতে জাবি প্রশাসনের অভিযান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আবাসিক হল থেকে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বের করে দিতে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব হল থেকে বের হওয়ার সময় ৪৭ ব্যাচের কয়েকজন মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী তার গাড়িতে আঘাত করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসন অভিযান চালিয়ে কয়েকটি বন্ধ কক্ষ সিলগালা করে এবং মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের রোববার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীরা তা মানতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।

অভিযান শেষে উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হল অফিসে অবস্থান করছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ৪৭ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে কোষাধ্যক্ষ গাড়িতে বের হওয়ার সময় কিছু শিক্ষার্থী দৌড়ে গিয়ে তার গাড়িতে আঘাত করেন। পরে তিনি নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রক্টর ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আসন্ন জাকসু নির্বাচনকে সুষ্ঠু করতে স্নাতোকোত্তর শেষ হওয়া শিক্ষার্থীদের হল ছাড়াতে অনুরোধ জানানো হয়েছে। হলে তাদের রেখে নির্বাচন করা সম্ভব নয় বলেই এ অভিযান চালানো হয়েছে। একে একে সব হলে এ অভিযান চলবে। তবে এ সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ট্রেজারার স্যারের সঙ্গে শিক্ষার্থীদের ভুল বোঝাবুঝি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের সরাতে জাবি প্রশাসনের অভিযান

আপডেট সময় ০১:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫