ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম নজির (৪০) নামে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত নজরুল ইসলাম ওই গ্রামেরই বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতলগ্রাম ওয়ার্ড সভাপতি ছিলেন। পাশাপাশি স্থানীয়ভাবে নগদ-বিকাশের মোবাইল ব্যাংকিং ও পান ব্যবসা করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন নজরুল। কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তার গলা কেটে মাটির রাস্তায় ফেলে যায়। সকালে এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, নিহত নজরুল ইসলাম স্থানীয়ভাবে বিকাশ ব্যবসায়ী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা লুটের উদ্দেশে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তিনি আরও বলেন, হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০১:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫