ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার

চট্টগ্রাম নগরের বন্দর থানা পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা শাকিলকে (২৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নগরীর বন্দর খালপাড় এলাকা থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করার ঘটনায় প্রধান আসামি সন্ত্রাসী শাকিলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিঘাট খালপাড় এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য রানার মাথা, গলা, হাত ও পেটে উপর্যুপরি আঘাত করে আসামিরা।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট ৩১ জনকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার প্রধান আসামি শাকিল গ্রেফতার

আপডেট সময় ১০:৪৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫