ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ভেড়ামারায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে দুই কিশোর নিহত

কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কুষ্টিয়ার ভেড়ামারার ৪১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং চলাকালে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

গত শুক্রবার বিকেল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত হন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের নিপুল হোসেনের ছেলে নাহিদ হোসেন (১৭)। রাজশাহী মেডিকেলে নেয়ার পথে রাত ৮টায় নিহত হন একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (১৬)। নাহিদ হোসেন ও সিয়াম হোসেনের মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার আগে প্রায় ১০টি মোটরসাইকেল লালন শাহ সেতু থেকে উচ্চগতিতে রেসিং করছিল। এসময় নাহিদ ও সিয়াম যে মোটরসাইকেলে ছিলেন সেটি ভেড়ামারার ৪১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে যাত্রী ছাউনি কাছে একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ হোসেন মারা যান।

গুরুতর আহত সিয়াম হোসেনকে হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার সময় তার মৃত্যু হয়। তারা দুজনই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়দেব কুমার সরকার জানান, নিহত দুই কিশোরের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ দেখভাল করছে। দুইজনের মৃত্যু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ভেড়ামারায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে দুই কিশোর নিহত

আপডেট সময় ০৪:৪৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫