ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জে আবাসিক মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী মৃত দেহ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদরাসায় দুই আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মৃত দুই শিক্ষার্থী হলো গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সৈয়দুর রহমানের মেয়ে জামিলা (১০)।
শনিবার (১৬ আগস্ট) ভোররাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালি বেগম মহিলা হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার রাতের প্রথম প্রহরে মাদরাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। রাত ১টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মাদরাসার শিক্ষিকা সাহিদা খাতুন তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
মাদরাসার পরিচালক আশরাফ আলী বলেন, ‘শুক্রবার রাতে ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুইজন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু তারা বাঁচেনি।’
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবদুল আলিম জানান, ‘নিহতদের একজনকে হাসপাতালে আনার আগেই মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন কিছুক্ষণ পর মারা যায়।’
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চাঁপাইনবাবগঞ্জে আবাসিক মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী মৃত দেহ উদ্ধার 

আপডেট সময় ১২:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫