ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

যবিপ্রবিতে চার ছাত্রলীগ কর্মী বহিষ্কার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২২ সালের ১৬ অক্টোবর সাংবাদিক শিহাব উদ্দিন সরকারকে মারধরের ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সাঈদ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম বাহার ও নুর আলম এবং একই বিভাগের স্নাতকোত্তর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ অক্টোবর রাতে যবিপ্রবির শহিদ মসিয়ূর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত কয়েকজন আহত হন। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে করতে গেলে যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্য শিহাব উদ্দিন সরকারের মুঠোফোন ছিনিয়ে নেয় এবং প্রায় অর্ধশত ছাত্রলীগ কর্মী হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সাংবাদিক শিহাব উদ্দিন সরকার এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী সাংবাদিক বিচার চেয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

যবিপ্রবিতে চার ছাত্রলীগ কর্মী বহিষ্কার

আপডেট সময় ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫