ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চট্টগ্রামে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় ছাগল বলির টাকাকে কেন্দ্র করে পূরবী শীল (৩৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ ঘরে তিনি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের সুকুমার ডাক্তারের বাড়ির এলাকার প্রবাসী সামী বিরাজ শীলের স্ত্রী।
পূরবী শীলের স্বামী বিরাজ শীল বর্তমানে দুবাইপ্রবাসী। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইমুনা জান্নাত বলেন, হাসপাতালে আনার আগেই পূরবী শীল মারা যান।

পটিয়া থানার এসআই কামরুজ্জমান জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে এবং স্থান পরিদর্শন করে তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর আসল কারণ।
নিহতের দেবর জানিয়েছেন, তার ভাই পাঠা বলির জন্য আজ ১০ হাজার টাকা বিদেশ থেকে পাঠান। তার বৌদি তা তুলে আনে। দেবরের ভাষ্যমতে, পূরবী শীলের কাছ থেকে কেউ টাকা পেতেন, তাই সে চিন্তিত ছিলেন। বিকেলে এসে তিনি দেখতে পান, তার বৌদি আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, পূরবী শীল একজন শান্ত ও দায়িত্বশীল নারী ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চট্টগ্রামে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

আপডেট সময় ১১:২১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫