ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

শেখ মুজিবের জন্য দোয়া, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার ঘটনায় ইমাম-মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— মসজিদের ইমাম নিজাম উদ্দিন, মুয়াজ্জিন নজরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সদস্য মো. করিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সোয়া ৫টার দিকে প্রয়াত ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে ‘স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশন’-এর ব্যানারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিন দোয়া পরিচালনা করেন। পরে ওই মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এদিকে নিষিদ্ধ কার্যক্রম চালানোর প্রতিবাদে রাতে উপজেলার চাপরাশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোয়া মাহফিলে অংশ নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে মামলার প্রস্তুতি নেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

শেখ মুজিবের জন্য দোয়া, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

আপডেট সময় ১০:৫৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫