ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ভালুকা থানার ওসি হুমায়ুন কবির টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির টানা দ্বিতীয়বারের মতো ‘জেলার শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

সভায় জানানো হয়, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ওসি হুমায়ুন কবির এই স্বীকৃতি অর্জন করেছেন।

এর আগে, গত ১৪ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত জুন মাসের মাসিক কল্যাণ সভায়ও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। টানা দুই মাস এই সম্মান অর্জন করায় জেলা পুলিশের বিভিন্ন স্তর থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

ওসি হুমায়ুন কবির পুরস্কার গ্রহণ শেষে বলেন, “এই সম্মান আমার নয়, ভালুকা থানার পুরো পুলিশ সদস্যদের জন্য। জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে আমরা অপরাধ দমনে আরও দৃঢ়ভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ভালুকা থানার ওসি হুমায়ুন কবির টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

আপডেট সময় ১০:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫