ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ আটক ১

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

এর আগে এদিন দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীন আনন্দবাস বিওপির বিশেষ টহল দল সহকারী পরিচালক মো. হায়দার আলী সঙ্গিয় ফোর্স নিয়ে ফাঁশিতলা নামক স্থানে এই অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এ সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আনন্দবাস বিওপির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র অভিযানিক দল ফাঁশিতলা এলাকায় অবস্থান নেয়। পরে দুপুর ১২টায় সীমান্তের মেইন পিলার ৯৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শূন্য লাইন এলাকা থেকে একটি ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে করে আসা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে তার সঙ্গে থাকা ঘাসের বস্তাটি তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকানো পাঁচটি প্যাকেটের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

আনন্দবাস ক্যাম্পের এডি মো. হায়দার আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, ওই ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত ডলার আদালতের নির্দেশে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মুবিজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আনন্দবাস বিজিবি ক্যাম্পের সদস্যরা ডলারসহ এক ব্যক্তিকে আটক করে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তর করেছেন। সেই সঙ্গে আসামির ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জমা করেছেন।

জব্দ হওয়া ডলার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করার জন্য নিয়ে গেছেন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মেহেরপুরে ৫১ হাজার মার্কিন ডলারসহ আটক ১

আপডেট সময় ০৯:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫