ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

১৫ আগস্টের গণভোজ খেতে গিয়ে আটক ৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে গণভোজ চলাকালে তিন নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুর পৌর এলাকার ইটেরপুল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু, সদস্য মিন্টু খান ও বাদল শিকদার।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনটির সদস্যরা দেশের স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে এই আয়োজন করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং নতুন মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যেখানে বেআইনি, সেখানে তারা প্রকাশ্যে সক্রিয় ছিল। এজন্যই তাদের আটক করা হয়েছে। তাদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

১৫ আগস্টের গণভোজ খেতে গিয়ে আটক ৩

আপডেট সময় ০৮:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫