সংবাদ শিরোনাম ::
৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি রাজবাড়ীর কালুখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ

ভারতে খেলতে আসতে পারেন রোনালদো

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর পড়েছে গ্রুপ ‘ডি’তে। তুলনামূলক সহজ এই গ্রুপে রয়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া। ফলে তাদের সঙ্গে ম্যাচ খেলতে পর্তুগিজ তারকা প্রথমবার ভারতে আসতে পারেন।

এএফসির এই টুর্নামেন্টের গ্রুপপর্ব হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হয়। এফসি গোয়া যেমন আল নাসরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে, তেমনই সৌদির ক্লাবটিকেও ভারতে খেলতে আসতে হবে। তবে সেই দলে রোনালদোর থাকার বিষয়টি নিশ্চিত নয়। সিআরসেভেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ-২ এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। এমনকি ক্লাব কর্তৃপক্ষ তাকে বাধ্যও করতে পারবেন না। চুক্তির এই শর্ত সত্য হলে রোনালদোর ভারতে খেলতে আসা নির্ভর করবে তার ইচ্ছার ওপর।

তবে ভারতে পর্তুগিজ অধিনায়কের খেলার সম্ভাবনা থাকছেই। রোনালদো না এলেও, আল নাসরের হয়ে খেলতে ভারতের মাটিতে দেখা যেতে পারে সাদিও মানে, জোয়াও ফেলিক্স ও ইনিগো মার্টিনেজের মতো তারকা ফুটবলারদের। গ্রুপ ‘ডি’তে আল নাসর ও এফসি গোয়ার অপর সঙ্গীরা হচ্ছে ইরাকের আল জাওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলাল।
৩২ দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। এরপর আগামী বছরের ১০ ফেব্রুয়ারি থেকে রাউন্ড অব সিক্সটিন, ৩ মার্চ থেকে কোয়ার্টার ফাইনাল, ৭ এপ্রিল থেকে সেমিফাইনাল ও ১৬ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের

ভারতে খেলতে আসতে পারেন রোনালদো

আপডেট সময় ০৭:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫