ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

১৫ আগস্ট আয়োজনের খিচুড়ি নিয়ে গেল পুলিশ

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের খিচুড়ি জব্দ করেছে পুলিশ। তবে এর আগেই কালো পতাকা উত্তোলন, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৫। নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছে। সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। আয়োজন ছিল কাঙালি ভোজের। বাকিটা…ইতিহাস!!!’

জানতে চাইলে মফিজুল ইসলাম খান বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসাবে বঙ্গবন্ধুর শাহদাৎবার্ষিকী পালন করার অধিকার আমার আছে। কিন্তু পুলিশ এসে আমাকে বাধা দিয়েছে। কাঙালি ভোজের জন্য রান্না করা খিচুড়ি তুলে নিয়ে গেছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ বলেন, আমরা উপরের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। রান্না করা খাবার আমাদের হেফাজতে আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

১৫ আগস্ট আয়োজনের খিচুড়ি নিয়ে গেল পুলিশ

আপডেট সময় ০৭:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫