ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেনি কেউ

বিগত হাসিনা সরকারের আমলে প্রতিবছর ১৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজন থাকত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের। দলটির এমপি-মন্ত্রীসহ নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত সমাধিসৌধ কমপ্লেক্স। বেশ কিছুদিন আগে থেকেই সমাধিসৌধ কমপ্লেক্সে ধোয়ামোছা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলত।
হাসিনা সরকারের পতনের পরও গত বছর এই দিনে টুঙ্গিপাড়ায় শোক দিবস পালন করেছিল স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। তবে এ বছর প্রেক্ষাপট একদমই ভিন্ন। সমাধিসৌধে বিরাজ করছে সুনসান নীরবতা। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে আসেননি সাধারণ সমর্থকসহ নেতাকর্মীরা। দিনটি ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান ফটকে পুলিশের পাহারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া পুলিশের সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সমাধিসৌধের তিনটি প্রবেশদ্বারই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারাদিনে কোনো দর্শনার্থী বা আওয়ামী লীগের কাউকে সমাধিসৌধে আসতে দেখা যায়নি।

সমাধিসৌধ কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, সমাধির বিভিন্ন সড়কে পড়ে আছে গাছের মরা পাতা। পথের টাইলসে পড়েছে শ্যাওলা। বিশ্রামাগার ও সমাধির বাসার বিভিন্ন আসবাবপত্রে জমেছে ধুলো। সমাধির ফুলগাছগুলোও যেন প্রায় মৃত।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ১৫ আগস্ট উপলক্ষে সমাধিসৌধে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাধির চারপাশে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের অনুকূলে আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেনি কেউ

আপডেট সময় ০৬:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫