বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অর্ধশতাধিক এতিম শিশু শিক্ষার্থী মাঝে উন্নতমানের খাবার দিলেন ছাত্রদল নেতা বাধন নিজামী।
আজ শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় ডহরপাড়া মহিলা মাদ্রাসার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের হাতে কোটালীপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসান জামিল (বাধন নিজামী) উন্নতমানের খাবার তুলে দেন ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসান জামিল (বাধন নিজামী) বলেন, আমরা দোয়া করি আমাদের নেত্রী খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে এতিমদের মাঝে ছাত্রদল নেতার খাবার বিতরন
-
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৫:৫৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- ৬২৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























