ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

খাগড়াছড়িতে শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত ৪

খাগড়াছড়িতে শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত ৪বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পোস্টার লাগাতে গিয়ে খাগড়াছড়িতে গণপিটুনির ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মী আহত হয়েছেন। গণপিটুনিতে আহতদের মধ্যে গুরুতর আহত হৃদয় ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে খাগড়াছড়ি শহরের সিঙ্গিনালা এলাকায় ২০-৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী পোস্টার লাগানোর সময় স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। এতে চার নেতাকর্মী আহত হন।

খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, রাতে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজন বাড়ি ফিরে গেছেন। তবে গুরুতর আহত হৃদয় ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা পোস্টার লাগানো কেন্দ্র করে একটি হট্টগোলের খবর পেয়েছিলাম। ঘটনার সত্যতা নিশ্চিতে পুলিশ যাচাই-বাছাই করা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

খাগড়াছড়িতে শেখ মুজিবের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত ৪

আপডেট সময় ০৩:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫