ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম। এর আগে বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে গোয়ালন্দের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বাজারের মোহন শেখের ছেলে ও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আতিয়ার রহমান (৩৯), রমজান মাতুব্বর পাড়া পশ্চিম উজানচরের মৃত আব্দুল খালেকের ছেলে ও গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আবদুর রাজ্জাক (৫৭), দৌলতদিয়া ইউপির শৈদালপাড়ার কুদ্দুস সরদারের ছেলে ও দৌলতদিয়াও দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী এরশাদ সরদার (৩৪)।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে তদন্তে সন্দিগ্ধ আসামি মো. আতিয়ার রহমানকে বুধবার রাত পৌনে ১টার সময় দৌলতদিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আব্দুর রাজ্জাককে রাত পৌনে ২টার সময় তার নিজ বাড়ি থেকে এবং এরশাদ সরদারকে রাত আড়াইটায় পতিতাপল্লীর ১নং গলি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রাজবাড়ীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১২:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫