বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলীকদম উপজেলায় দলটির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে আলীকদম বাজারে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মিছিল ও আলোচনা সভায় বিএনপি এবং সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মাসুক আহমেদের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক মনছুর আহমদের সঞ্চালনায়, এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার সাবেক সফল মেয়র,সাবেক সফল সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জাবেদ রেজা বলেন তিনি বিএনপির নেতাকর্মীদের খুন, গুম, হত্যা ও মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য তৎকালীন স্বৈরাচার সরকার আওয়ামী লীগ এবং স্বৈরাচারের দোসর পেটুয়া বাহিনীর বিরুদ্ধে যথাযথ ক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান । তিনি আরো বলেন, “তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে এবং ব্যালটের মাধ্যমে জবাব দিতে হবে।” পার্শ্ববর্তী দেশের প্রভাবে এই ‘ফ্যাসিস্ট রেজিম’ নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও জানান । ভোটের অধিকার ফিরিয়ে আনতে আবারও আন্দোলনে নামার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বক্তব্যে আরো বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাত দিয়ে বলেন, “বিএনপির কোনো নেতাকর্মী যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা বা দলের নাম বিক্রি করে, তাহলে তাদেরকে আইনের আওতায় আনার জন্য ডিএসবি, ডিজিএফআই এবং এনএসআইসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার ও আবিদুর রহমান, সদস্য সেলিম রেজা ও আইয়ুব খান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মোঃ আইয়ুব খাঁন, সাবেক সিনিঃ যুগ্ম আহ্বায়ক মোঃ জুলফিকার আলী ভুট্টো, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ও মোঃ জয়নাল আবেদীন।
এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আরো উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি থেকে সাবেক সভাপতি আরিফ উল্লাহ ছোট্টু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাহাদুর উপস্থিত ছিলেন। লামা উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক, পরিচ্ছন্ন রাজনীতিবিধ আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি,লামা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সমাবেশে যোগ দেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল আবছার সোহেলসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলাদলের নেতৃবৃন্দসহ অনেকে উক্ত সমাবেশে যোগ দেন।
সমাবেশ শুরুর আগে আমন্ত্রিত অতিথিসহ নেতাকর্মীরা আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে আলীকদম বাজার গলিতে এসে সমাবেশে মিলিত হন।
বান্দরবান প্রতিনিধি 























