বৃহস্পতিবার সকাল ১১ টায় কাশিমপুর থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা সংলগ্ন সারদাগঞ্জ এলাকায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ প্রশাসন স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।
বিশেষ করে যানজট,ডাকাতি-ছিনতাই,মাদক, আবাসিক হোটেল, কিশোর গ্যাং আতঙ্কসহ বিভিন্ন অপরাধ, অনিয়ম দুর্নীতির সমস্যা তুলে ধরা হয় এবং সমস্যা নিরসনে আলোচনা করা হয়।এসময় ইসলামী আন্দোলনের নেতা আবুল বাশার বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে পুলিশ প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনসাধারণ যেভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে বর্তমানে যাতে এই ধরণের হয়রানির শিকার না হতে হয় এই আহ্বান জানান। এসময় তিনি বলেন পুলিশ প্রশাসন কোনো যেনো নির্দিষ্ট দলের তাঁবেদারি না করে আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সঠিক দায়িত্ব পালন করে এই আহ্বান জানান তিনি।আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় ভাবে কোনো ধরণের সহযোগিতার প্রয়োজন হলে পাশে থেকে সহযোগিতা করবেন বলে জানান তিনি।কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর সার্বিক পরিচালনায় এবং উপ- পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ),জিএমপি, গাজীপুরের রবিউল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় জাতীয়তাবাদী দল বিএনপির কাশিমপুর শাখার সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জামায়াতে ইসলামী বাংলাদেশের কাশিমপুর থানা শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফকির, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাশিমপুরের সভাপতি রাইসুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টি,যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ অন্যান্য দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকার, কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যান্য ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ,স্থানীয় বিভিন্ন শ্রেণীর জনসাধারন উপস্থিত ছিলেন।এসময় উপ-পুলিশ কমিশনার(অপরাধ উত্তর বিভাগ) জিএমপি, গাজীপুর এর রবিউল হাসান বলেন
স্থানীয় সর্বস্তরের জনসাধারণের সকল অভিযোগ বা সমস্যার কথা শুনেছি।আমরা সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এসময় কাশিমপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এই থানার আইন-
শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সকল অপরাধ,অসংগতি নিরসনে স্থানীয় সকল জন সাধারণের সহযোগিতা কামনা করেন।
সংবাদ শিরোনাম ::
গাজীপুরের কাশিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- ৬১৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























